CPR (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন)
Step 01 -
রোগীকে শক্ত মেঝেতে চিৎ করে শোয়ান
Step 02 -
বুকের মাঝখানে দুই হাত রেখে চাপ দিন (প্রতি মিনিটে ১০০-১২০ বার)
Step 03 -
৩০ বার চাপের পর ২ বার মুখে মুখ দিয়ে শ্বাস দিন
Step 04 -
রোগী সাড়া না দেওয়া পর্যন্ত বা চিকিৎসক না আসা পর্যন্ত চালিয়ে যান
শ্বাসরোধ (Choking)
Step 01 -
রোগীকে সামনে ঝুঁকিয়ে পিঠে ৫ বার জোরে চাপড় দিন
Step 02 -
কাজ না হলে Heimlich Maneuver করুন (পেটে চাপ দিয়ে উপরের দিকে ঠেলা)
Step 03 -
৫ বার পিঠে চাপড় এবং ৫ বার পেটে চাপ পর্যায়ক্রমে চালিয়ে যান
Step 04 -
রোগী অজ্ঞান হলে CPR শুরু করুন এবং দ্রুত হাসপাতালে নিন
রক্তপাত বন্ধ করা
Step 01 -
পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে সরাসরি চাপ দিন
Step 02 -
ক্ষতস্থান হৃদপিণ্ডের উপরে তুলে ধরুন
Step 03 -
রক্ত বন্ধ না হলে আরও কাপড় যোগ করুন (পুরনো কাপড় সরাবেন না)
Step 04 -
রক্ত বন্ধ হলে পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন
পোড়া (Burns)
Step 01 -
পোড়া স্থান ঠান্ডা পানিতে ১০-২০ মিনিট ধরে রাখুন
Step 02 -
পোড়া স্থানে বরফ, মাখন, তেল বা টুথপেস্ট লাগাবেন না
Step 03 -
ফোসকা ফাটাবেন না, পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন
Step 04 -
গুরুতর পোড়ার ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিন
হাড় ভাঙা (Fracture)
Step 01 -
ভাঙা অংশ নাড়াবেন না, স্থির রাখুন
Step 02 -
শক্ত কিছু (কাঠ, কার্ডবোর্ড) দিয়ে splint তৈরি করুন
Step 03 -
ফোলা কমাতে বরফ ব্যবহার করুন (সরাসরি ত্বকে নয়)
Step 04 -
দ্রুত নিকটবর্তী হসপিটালে নিন।
বিষক্রিয়া (Poisoning)
Step 01 -
অবিলম্বে দ্রুত হাসপাতালে নিন
Step 02 -
কী বিষ খেয়েছে তা চিহ্নিত করুন (প্যাকেট/বোতল রাখুন)
Step 03 -
চিকিৎসকের পরামর্শ ছাড়া বমি করাবেন না
Step 04 -
দ্রুত নিকটবর্তী হসপিটালে নিন।
স্ট্রোক (Stroke)
Step 01 -
FAST টেস্ট করুন: Face (মুখ বাঁকা), Arms (হাত দুর্বল), Speech (কথা জড়ানো), Time (দ্রুত হাসপাতালে নিন)
Step 02 -
রোগীকে আরামদায়ক অবস্থানে শোয়ান (মাথা সামান্য উঁচু)
Step 03 -
কিছু খাওয়াবেন বা পান করাবেন না
Step 04 -
লক্ষণ দেখার সময় নোট করুন (চিকিৎসকদের জানাতে হবে)
হার্ট অ্যাটাক
Step 01 -
অবিলম্বে দ্রুত হাসপাতালে নিন
Step 02 -
রোগীকে আরামদায়ক অবস্থানে বসান (হেলান দিয়ে)
Step 03 -
টাইট কাপড় ঢিলা করে দিন, শ্বাস নিতে সাহায্য করুন
Step 04 -
চিকিৎসকের পরামর্শ থাকলে Aspirin দিতে পারেন